5/1>||গণেশ মূর্তির শুভা-শুভ।
5/2>|| গণেশের বিগ্রহ ||
==============================
5/1>গণেশ মূর্তির শুভা-শুভ।
<-----গণেশ মূর্তির শুভা-শুভ।---->
আজ বাংলা,বিহার, উড়িষ্যা সর্বত্রই
গণেশ চতুর্থী নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বেড়েছে।
মহাদেব ও পার্বতীর পুত্র গণেশকে নিয়ে হিন্দু ধর্মে নানা কাহিনি প্রচলিত আছে। তিনি হলেন অগ্রপূজ্য, সিদ্ধিদাতা।
সব দেবতার আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত আছে। আর গণপতি বাপ্পা তাঁর ভক্তদের মনের সব ইচ্ছা পূরণ করেন বলে তিনি হলেন সিদ্ধিদাতা বা সিদ্ধি বিনায়ক। তিনি ঋদ্ধি ও সিদ্ধির অধিকর্তা।
কিন্তু কেন বিভিন্ন দিকে ঘোরানো থাকে গণেশের শুঁড়?
কখনও দেখা যায় গণেশের শুঁড় ডান দিকে ঘোরানো, আবার কখনও বাঁ দিকে ঘোরানো। আবার কখনও কখনও গণেশের শুঁড় সোজা নেমে আসে। গণেশের শুঁড় বিভিন্ন দিকে ঘোরানো থাকার ধর্মীয় নানা মুনির নানা ব্যাখ্যা রয়েছে। গণেশের শুঁড় আলাদা আলাদা দিকে থেকে বিভিন্ন বিষয় ও শুভা-শুভ নির্দেশ করে।
সব বাধা দূর করে সামনে এগিয়ে যাওয়ার প্রতীক হল গণপতি বাপ্পার শুঁড়। তাঁর শুঁড় পরিবর্তনেরও প্রতিভূ। আবার অনেক সময় গণেশজির শুঁড় পেঁচিয়ে ওম-এর আকার ধারণ করে।
★★এই ওম হল বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম শব্দ। "ওঁ" সৃষ্টি স্থিতির নিদেশক।
★★ গণেশজী কে যখন বাড়িতে *প্রতিষ্ঠা করা হয়, তখন সর্বদা গণপতির বসা অবস্থার মূর্তি আনতে হয়। এর অর্থ গণেশ সেই বাড়িতে এসেছেন থাকার জন্য।
★★গণেশ চতুর্থীতে যখন প্যান্ডাল করে গণেশ পুজো করা হয়, তখন সেখানে গণেশের দাঁড়ানো মূর্তি ব্যবহার করা হয়। অল্প দিনের জন্য গণেশ এলে তখন তাঁর দাঁড়ানো মূর্তি পুজো করার প্রচলন রয়েছে।
★★গণেশের শুঁড় বাঁ দিকে ঘোরানো কেন থাকে?
বেশিরভাগ সময় গণেশের শুঁড় বাঁদিকে বেঁকানোই দেখা যায়।
বাড়িতে অর্থাৎ গৃহস্তে গণেশ পুজো হলে গণেশে মূর্তি হওয়া উচিৎ বসাবস্থায় তাঁর শুঁড় বাঁ দিকে ঘোরানো।
একে বলে বামামুখী গণেশ। এই গণেশ সুখ, সমৃদ্ধি নিয়ে আসে। বামামুখী গণেশ বাস্তুদোষ দূর করে বাড়ির পরিবেশ শুদ্ধ করে। এছাড়া শিব পার্বতীর যুগল মুর্তিতে পার্বতী সব সময় মহাদেবের বাঁ দিকে থাকেন। গণেশের শুঁড় বাঁ দিকে ঘুরে পার্বতীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।
★★গণেশের শুঁড় ডান দিকে ঘোরানো কেন থাকে?
ডাহিনে শুঁড় সর্বসাধারণের জন্য সিদ্ধি বিতরণের নির্দেশ করে।
গণেশের ডান দিকে ঘোরানো শুঁড় খুবই কম দেখা যায়। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশজির শুঁড় ডান দিকে ঘোরানো।
ডান দিকে শুঁড় ঘোরানো গণপতিকেই সিদ্ধি বিনায়ক বলা হয়ে থাকে।
গণেশের এক স্ত্রী হলেন সিদ্ধি। তিনি গণেশের ডান দিকে অবস্থান করেন। তাই ডান দিকে শুঁড় ঘোরানো গণেশ মূর্তিকে সিদ্ধি বিনায়ক বলা হয়। এই ধরনের গণেশ স্বাধীনতা ও মোক্ষলাভের প্রতীক। সাধারণত বিভিন্ন মন্দিরে গণেশের শুঁড় ডান দিকে ঘোরানো থাকে।
★★গণেশের শুঁড় সোজা কেন থাকে?
গণেশের সোজা শুঁড় সবথেকে কম দেখা যায়। তবে গণেশ মূর্তির এই রূপের অর্থ সবচেয়ে গভীর। এই মূর্তির অর্থ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মিলন এবং সম্পূর্ণ স্বর্গীয় রূপ প্রাপ্তি। এই গণেশের পুজো করলে জাগতিক মোহ মায়া দূর হয়ে মনে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে।
<--------আদ্যনাথ রায় চৌধুরী---->
07/09/2024
Jamshedpur:: Ghorabandha. Gelo,JSR
========================
5/2> || গণেশের বিগ্রহ ||
ললিতাসনে বসে থাকা না দু’পায়ে দাঁড়ানো, বাড়ির জন্য কোন গণেশ শ্রেষ্ঠ? গণপতির শুঁড় কোন দিকে থাকা উচিত?
গণেশের যে কোনও রকম বিগ্রহ এনে পুজো করলেই হবে না। বাড়ির জন্য যে প্রকারের গণেশের মূর্তি শুভ, ব্যবসার ক্ষেত্র বা অফিসের জন্য উপযুক্ত অন্য প্রকারের মূর্তি।
২৭ অগস্ট ২০২৫, বুধবার গণেশ চতুর্থী। এই দিন অনেকের বাড়িতেই গণেশের আরাধনা করা হয়। গণপতির উপাসনায় জীবনে আসে সমৃদ্ধি। অর্থাভাব দূর হয়, শুরু হয় সুখের সময়। কিন্তু গণেশের যে কোনও রকম বিগ্রহ এনে পুজো করলেই হবে না।
বাড়ির জন্য যে প্রকারের গণেশের মূর্তি শুভ, ব্যবসার ক্ষেত্র বা অফিসের জন্য উপযুক্ত অন্য প্রকারের মূর্তি।
পুরোহিত না ডেকেও গণেশ চতুর্থীর পুজো সম্ভব! ১০ উপায়ে বন্দনা হবে সম্পন্ন, মোদকের ন্যায় মিষ্টি হবে জীবন
মা দুর্গার আগে আসেন তাঁর সুপুত্র!
●বাড়ির জন্য বাঁ দিকে শুঁড় বেঁকানো বসে থাকা গণেশ শুভ।
●বসে থাকা গণেশ শান্তির প্রতীক।
●ললিতাসনে বসে থাকা গণেশকে বাড়িতে পুজো করলে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কও ভাল থাকে। গণেশের বিগ্রহটির শুঁড় অবশ্যই বাঁ দিকে বেঁকানো হতে হবে। এতে বাড়ির সকলের স্বাস্থ্যের উন্নতি সাধন হবে বলে বিশ্বাস করা হয়। একই সঙ্গে সফলতা লাভের পথও প্রশস্ত হবে।
★★ভক্তিভরে সিদ্ধিদাতা গণেশের পুজো করলে দুই গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব!
●অফিস ও দোকানের জন্য বাঁ দিকে শুঁড় করা দাঁড়ানো গণেশ শুভ।
●দাঁড়িয়ে থাকা গণেশ উন্নতি, উদ্যম শক্তি ও সফলতার প্রতীক। সেই কারণে কর্মক্ষেত্রে এই দাঁড়িয়ে থাকা গণেশের পুজো করাই উপযুক্ত হবে বলে মনে করা হয়। গণেশের দাঁড়িয়ে থাকা বিগ্রহ আমাদের মনে প্রেরণা জাগাতে সহায়ক বলে মনে করা হয়।
★★★■ ডান দিকে শুঁড় করা গণেশ পুজো করা উচিত নয় বলে মনে করা হয়। বাড়ি হোক বা ব্যবসার জায়গা, কোনও ক্ষেত্রেই ডান দিকে শুঁড় বেঁকানো গণেশ রাখা শুভ নয়।
★■ শয়ন অবস্থায় থাকা বা শুয়ে থাকা গণেশের মূর্তির পুজো না করাই শ্রেয়। এতে ভাগ্যও শুয়ে পড়ে বলে বিশ্বাস করা হয়। জীবনে সফলতা পেতে দেরি হয়। এরই সঙ্গে পারিবারিক সম্পর্কেও ছেদ দেখা দেয়। শুয়ে থাকা গণেশের মূর্তি বাড়িতে না রাখাই ভাল।
==========================